লিড নিউজ

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

সিলেট নগরীতে রাত সাড়ে ৯টার পর সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নগরীর বিভিন্ন বাজার কমিটির নেতাদের সঙ্গে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়— আগামী ৭ ডিসেম্বর থেকে সিলেট মহানগরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিটের পর বন্ধ রাখতে হবে।

তবে নির্দেশনার বাইরে রাখা হয়েছে হোটেল–রেঁস্তোরা এবং ওষুধের দোকান—এগুলো নির্ধারিত সময়ের পরও খোলা থাকতে পারবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

আল-বারাকাহ মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইফতেতাহী দারস অনুষ্ঠিত

আল-বারাকাহ মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইফতেতাহী দারস অনুষ্ঠিত

রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক

রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক

সিলেটকে অপরাধমুক্ত করতে অভিযান জোরদার, দুই দিনে গ্রেফতার ৭৮ জন

সিলেটকে অপরাধমুক্ত করতে অভিযান জোরদার, দুই দিনে গ্রেফতার ৭৮ জন

যুক্তরাজ্যে ভুয়া কোম্পানির বিরুদ্ধে কঠোর অভিযান: বাতিল ১১,৫০০ প্রতিষ্ঠান

যুক্তরাজ্যে ভুয়া কোম্পানির বিরুদ্ধে কঠোর অভিযান: বাতিল ১১,৫০০ প্রতিষ্ঠান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন