আন্তর্জাতিক

কারাগারে প্রেম, বিয়ের জন্য জামিনে মুক্তি দুই খুনির

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

কারাগারে প্রেম, বিয়ের জন্য জামিনে মুক্তি দুই খুনির

ভারতে চাঞ্চল্যকর হত্যার দায়ে সাজাপ্রাপ্ত এক নারী ও এক পুরুষ কারাগারে পরিচয় গড়ার পর প্রেমে বাঁধা পড়ে এবং এবার বিয়ে করতে ১৫ দিনের প্যারোল পেয়েছেন।

রাজস্থান হাইকোর্ট মানবিক বিবেচনায় মডেল প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ এবং তার বাগদত্তা হনুমান প্রসাদকে ১৫ দিনের প্যারোল মঞ্জুর করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) আলওয়ার জেলার বড়োদামেভ এলাকায় তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। দুজনই বর্তমানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

প্রিয়া শেঠ ২০১৮ সালে ডেটিং অ্যাপে পরিচিত এক যুবককে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন। ছয় মাস আগে সাঙ্গানের ওপেন জেলেই তিনি হনুমান প্রসাদের সঙ্গে পরিচিত হন, এবং সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

হনুমান প্রসাদও তার প্রেমিকার স্বামী এবং চার শিশুকে হত্যা করার দায়ে সাজাপ্রাপ্ত। তাদের আবেদন মঞ্জুর করে আদালত ১৫ দিনের প্যারোলের অনুমতি দিয়েছেন, তার পর পুনরায় কারাগারে ফিরতে হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু ১৮৪ জনের, উদ্ধার অভিযানে ব্যস্ত উদ্ধারকর্মীরা

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু ১৮৪ জনের, উদ্ধার অভিযানে ব্যস্ত উদ্ধারকর্মীরা

ঘোড়ায় চড়ে সাত মাসে মক্কায় পৌঁছালেন তিন স্প্যানিশ যুবক

ঘোড়ায় চড়ে সাত মাসে মক্কায় পৌঁছালেন তিন স্প্যানিশ যুবক

যুক্তরাজ্যে অ্যালার্জিতে ভুগছেন: দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ

যুক্তরাজ্যে অ্যালার্জিতে ভুগছেন: দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ

ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্র: রাশিয়া-ইরানের গোপন ও বিপজ্জনক নেটওয়ার্ক

ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্র: রাশিয়া-ইরানের গোপন ও বিপজ্জনক নেটওয়ার্ক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন