আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:৪৮ পিএম

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আল জাজিরার এক সাংবাদিকসহ দুই সংবাদকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) পৃথক পৃথক হামলায় নিহত হন তারা। খবর আল জাজিরার।

গাজার উত্তরে বেইত লাহিয়ায় সাংবাদিকদের একটি গাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হলে বেশ কয়েকজন নিহত হন। এর মধ্যে আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত অন্যতম। হামলার পরবর্তী দৃশ্য একটি ভিডিওতে ধরা পড়েছে, যেখানে বিধ্বস্ত গাড়ির পাশে সাংবাদিক হোসাম শাবাতের লাশ পড়ে থাকতে দেখা যায়।

এদিন মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার তারেক আবু আযম জানান, ২৩ বছর বয়সী শাবাত এর আগে একবার ইসরাইলি হামলায় আহত হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে ফের গাজার সংবাদ সংগ্রহে নেমে পড়েন। অবশেষে সেই ইসরাইলি হামলায় প্রাণ হারালেন তিনি।

হোসাম শাবাত নিহত হওয়ার আগে গাজার খান ইউনিসে প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুরকেও হত্যা করে ইসরাইলি সেনাবাহিনী। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৭০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

এদিকে, আরও দুই সাংবাদিক হত্যার ঘটনায় ইসরাইলের প্রতি নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং তাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

অঙ্গরাজ্য হলে কানাডাকে ‘গোল্ডেন ডোম’ বিনামূল্যে দেবে যুক্তরাষ্ট্র

অঙ্গরাজ্য হলে কানাডাকে ‘গোল্ডেন ডোম’ বিনামূল্যে দেবে যুক্তরাষ্ট্র

মানব পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

মানব পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা

যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা

লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার

লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন