আন্তর্জাতিক

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৬:০২ পিএম

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের

ভারতে ফের বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন, মৃত্যু হয়েছে ছয়জনের। ফলে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩ জনে।

শনিবার (৮ জুন) প্রকাশিত তথ্যে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে কেরালায় সর্বাধিক শনাক্ত হয়েছে। এছাড়া গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লিতেও সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্তদের বেশিরভাগের উপসর্গ মৃদু এবং তারা বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। তবে হঠাৎ এই সংক্রমণ বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে করোনায় মাত্র ৬৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়। অথচ গত ২২ মে পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭ জন। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

সতর্কতার অংশ হিসেবে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ বা শ্বাসতন্ত্রজনিত জটিলতায় আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। পরে এটি কোভিড-১৯ নামে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এক মহামারি পরিস্থিতি সৃষ্টি করে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

বাংলাদেশ প্রসঙ্গে উত্তপ্ত আলোচনা ব্রিটিশ পার্লামেন্টে

বাংলাদেশ প্রসঙ্গে উত্তপ্ত আলোচনা ব্রিটিশ পার্লামেন্টে

যুক্তরাজ্যে ধর্মীয় ঘৃণা-অপরাধের সবচেয়ে বেশি শিকার মুসলিমরা: সমীক্ষা

যুক্তরাজ্যে ধর্মীয় ঘৃণা-অপরাধের সবচেয়ে বেশি শিকার মুসলিমরা: সমীক্ষা

ইউরোপজুড়ে ব্যাপক ফ্লাইট বিঘ্ন: একদিনে ৪০০’র বেশি ফ্লাইট বিলম্ব ও বাতিল

ইউরোপজুড়ে ব্যাপক ফ্লাইট বিঘ্ন: একদিনে ৪০০’র বেশি ফ্লাইট বিলম্ব ও বাতিল

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন