আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

রাজধানী জাকার্তার একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, খুতবা চলাকালীন হঠাৎ দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, এতে মসজিদজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাকার্তা পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, আহতদের অধিকাংশই ছাত্র এবং তাদের অনেকের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি; এ বিষয়ে তদন্ত চলছে।

টেলিভিশনে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ঘটনাটি ঘটেছে উত্তর জাকার্তার কেলাপা গাদিং এলাকায়।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কম্পাস টিভি ও মেট্রো টিভির সম্প্রচারে দেখা গেছে, বিস্ফোরণের পর পুরো এলাকায় পুলিশ ও অ্যাম্বুলেন্সের উপস্থিতি বৃদ্ধি পায়। তবে মসজিদের কাঠামোগত তেমন ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন, সর্বনিম্ন টিকিট ৫০ টাকা

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন, সর্বনিম্ন টিকিট ৫০ টাকা

যুক্তরাজ্যে পেনশন বিভাজন নিয়ে সমালোচনা, বয়সভিত্তিক বৈষম্যের অভিযোগ

যুক্তরাজ্যে পেনশন বিভাজন নিয়ে সমালোচনা, বয়সভিত্তিক বৈষম্যের অভিযোগ

সাত বছর আগেই ধরা পড়া ত্রুটিতে হিথ্রোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিমানবন্দর বন্ধ

সাত বছর আগেই ধরা পড়া ত্রুটিতে হিথ্রোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিমানবন্দর বন্ধ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন