আন্তর্জাতিক

ভালুকের হামলা ঠেকাতে সেনা মোতায়েন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

ভালুকের হামলা ঠেকাতে সেনা মোতায়েন

দেশজুড়ে ক্রমবর্ধমান ভালুকের আক্রমণ ঠেকাতে জাপানের উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জাপানে ভালুকের আক্রমণ রেকর্ড পরিমাণে বেড়েছে— এপ্রিল থেকে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন সরকার এই প্রাণঘাতী সংকট মোকাবিলায় বিশেষ নীতিমালা প্রণয়নের চেষ্টা করছে।

জাপানে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন থাকায় সেনারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন না বা প্রাণী শিকারেও অংশ নিতে পারেন না। তাই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভালুক প্রতিরোধক স্প্রে, লাঠি, ঢাল, প্রতিরক্ষামূলক চশমা, বুলেটপ্রুফ জ্যাকেট ও নেট লঞ্চার ব্যবহার করবে।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর খাদ্য সংকটের কারণে বিশেষ করে আকিতা ও ইওয়াতে অঞ্চলে পাহাড়ি ভালুকগুলো খাবারের সন্ধানে বসতি এলাকায় ঢুকে পড়ছে।

জাপানের সেলফ ডিফেন্স ফোর্স (SDF) গ্রামীণ এলাকায় সহায়তা কার্যক্রম পরিচালনা করবে, যার মধ্যে রয়েছে ভালুক ধরার ফাঁদ বসানো, শিকারি দলকে সহযোগিতা এবং ধরা পড়া প্রাণী পরিবহনের জন্য লজিস্টিক সহায়তা দেওয়া।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

লন্ডনে ঈদুল আজহার জামাতের সময় ও স্থান

লন্ডনে ঈদুল আজহার জামাতের সময় ও স্থান

লন্ডনে উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপিত

লন্ডনে উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপিত

সরকারি ওয়েবসাইটের লোগোর “ডট” বদলাতে ব্যয় ৫ লাখ পাউন্ড

সরকারি ওয়েবসাইটের লোগোর “ডট” বদলাতে ব্যয় ৫ লাখ পাউন্ড

যুক্তরাজ্যে অভিবাসীদের হোটেল আশ্রয় নয়, যেন আতঙ্ক

যুক্তরাজ্যে অভিবাসীদের হোটেল আশ্রয় নয়, যেন আতঙ্ক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন