আন্তর্জাতিক

ভারতের আরও এক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:২৪ এএম

ভারতের আরও এক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

ভারতের আরও এক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

পাকিস্তান বিমান বাহিনীর অপারেশনাল পারফরম্যান্সের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাশাপাশি সংঘাতের সময় ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন তিনি।বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদন মতে, গত ৬-৭ মে রাতে শ্রীনগরের পূর্বে পাম্পোরের কাছে ষষ্ঠ ভারতীয় বিমান – একটি ‘মিরাজ ২০০০’ – ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন শেহবাজ।এর আগে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল পাকিস্তান।শেহবাজ বলেছেন, এই ঘটনা (ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত) পাকিস্তান বিমান বাহিনীর ‘যুদ্ধের উৎকর্ষতা’ এবং যেকোনো মূল্যে মাতৃভূমি রক্ষার জন্য তাদের সশস্ত্র বাহিনীর ‘অটল সংকল্পের প্রমাণ’।পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় শেহবাজ শরিফ এসব কথা বলেন। সেখানে তিনি বিমান বাহিনীর ‘যুদ্ধের উৎকর্ষতা’র প্রশংসা করেন এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।তিনি এদিন পাইলট, প্রকৌশলী এবং টেকনিশিয়ানসহ সম্মুখ সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং নির্ভুলতা, পেশাদারিত্ব ও জাতীয় প্রতিরক্ষার প্রতি অঙ্গীকারের জন্য তাদের প্রশংসা করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

একদিনে রাশিয়া-ইউক্রেন মুক্তি দিল প্রায় ৮০০ যুদ্ধবন্দি

একদিনে রাশিয়া-ইউক্রেন মুক্তি দিল প্রায় ৮০০ যুদ্ধবন্দি

স্কিলড ওয়ার্কার ভিসা সহজ করতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব MAC-এর

স্কিলড ওয়ার্কার ভিসা সহজ করতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব MAC-এর

পূর্ব লন্ডনের দাগেনহ্যামে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি করা হচ্ছে

পূর্ব লন্ডনের দাগেনহ্যামে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি করা হচ্ছে

কনে পক্ষের গুলিতে প্রাণ হারালের বর  

কনে পক্ষের গুলিতে প্রাণ হারালের বর  

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন