আন্তর্জাতিক

অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাজ্য-ফ্রান্স চুক্তি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাজ্য-ফ্রান্স চুক্তি

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের ঠেকাতে ফ্রান্সের সঙ্গে নতুন একটি চুক্তি করেছে ব্রিটেন। এই চুক্তির আওতায় কাগজপত্রহীন অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠাতে পারবে যুক্তরাজ্য। বিনিময়ে, ফ্রান্স থেকে সমসংখ্যক বৈধ আশ্রয়প্রার্থীকে গ্রহণ করবে ব্রিটেন—বিশেষ করে যাদের পরিবার ব্রিটেনে রয়েছে।

চুক্তিটি গত বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাক্ষরিত হয় এবং এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে। কয়েক সপ্তাহের মধ্যেই এর বাস্তবায়ন শুরু হওয়ার কথা।

তবে এই উদ্যোগ কার্যকর করতে হলে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন লাগবে, কারণ এর প্রভাব পড়বে ইউরোপজুড়ে অভিবাসন ব্যবস্থায়। ইতোমধ্যে ইউরোপের কিছু দেশ এই চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে।

চুক্তির অংশ হিসেবে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হচ্ছে। মাঠপর্যায়ে পরিচয় শনাক্তে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের কথাও জানানো হয়েছে।

২০২৫ সালের জুলাই পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে ২১ হাজারের বেশি অবৈধ অভিবাসী—যা আগের বছরের তুলনায় ৫৬ শতাংশ বেশি। যুক্তরাজ্য ও ফ্রান্স এই চুক্তিকে মানবপাচার রোধ ও নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১১ দফা নির্দেশনা

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১১ দফা নির্দেশনা

বরিশাল কারাগারে গোয়েন্দা পরিচয়ে প্রতারক আটক

বরিশাল কারাগারে গোয়েন্দা পরিচয়ে প্রতারক আটক

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন