সর্বশেষ

সিলেটের এনায়েত করিম হলেন মিল্ক ভিটার মহাব্যবস্থাপক

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম

সিলেটের এনায়েত করিম হলেন মিল্ক ভিটার মহাব্যবস্থাপক

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর মহাব্যবস্থাপক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিলেটের যুক্তরাজ্যপ্রবাসী মো. এনায়েত করিম চৌধুরী। তাকে এক বছরের জন্য এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এনায়েত করিম চৌধুরীকে গ্রেড-৫ বেতন স্কেলে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে তিনি যুক্তরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাস্টমার অপারেশনস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

এনায়েত করিম চৌধুরীর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিমাপুর গ্রামে। তিনি মো. ফজলুল করিম চৌধুরীর ছেলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বশেষ থেকে আরো

ট্রান্সপোর্ট ফর লন্ডনে ২,২০০ জনের বেশি কর্মী বছরে এক লাখ পাউন্ডের বেশি আয় করছেন

ট্রান্সপোর্ট ফর লন্ডনে ২,২০০ জনের বেশি কর্মী বছরে এক লাখ পাউন্ডের বেশি আয় করছেন

যুক্তরাজ্যে ছেলের হাতে পিতার মৃত্যু, মরদেহ এখনো মর্গে

যুক্তরাজ্যে ছেলের হাতে পিতার মৃত্যু, মরদেহ এখনো মর্গে

জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা

জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা

ঢাবি শিক্ষকদের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ যুক্ত করার দাবি ও ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান

ঢাবি শিক্ষকদের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ যুক্ত করার দাবি ও ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন