বরিশাল

বরিশাল কারাগারে গোয়েন্দা পরিচয়ে প্রতারক আটক

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ পিএম

বরিশাল কারাগারে গোয়েন্দা পরিচয়ে প্রতারক আটক

বরিশাল কেন্দ্রীয় কারাগারে গোয়েন্দা সংস্থার সদস্য সেজে প্রবেশের চেষ্টাকালে মেহেদী হাসান শাওন নামে এক প্রতারককে আটক করেছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কারাগারে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সঙ্গে দেখা করতে এসে তিনি ধরা পড়েন।

কারা কর্তৃপক্ষ জানায়, শাওন নিজেকে ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দেন এবং সন্দেহ হলে তার কাছে পরিচয়পত্র চাইলে তা দেখাতে পারেননি। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে কখনো ডিজিএফআই, কখনো বিজিবি কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা করে আসছেন। এমনকি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আটক শাওনের বাড়ি বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামে। তার কাছ থেকে একটি ওয়াকিটকিও জব্দ করা হয়েছে।

কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শাওন ২০২৪ সালে একটি মামলায় কারাবন্দী ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশাল থেকে আরো

ব্রিটিশ পাসপোর্ট কি আর নিরাপদ? বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের জন্য শঙ্কার বার্তা

ব্রিটিশ পাসপোর্ট কি আর নিরাপদ? বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের জন্য শঙ্কার বার্তা

যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে অতিদরিদ্রতার হার বেশি

যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে অতিদরিদ্রতার হার বেশি

রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন