আন্তর্জাতিক

জানুয়ারি থেকে এক হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:১১ পিএম

জানুয়ারি থেকে এক হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এক হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে বা তারা স্বেচ্ছায় দেশে ফিরেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল জানান, ফেরত পাঠানোদের মধ্যে প্রায় ৬২ শতাংশই বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন। তবে তাদের ফেরতের কারণ বা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান আগেই প্রকাশ পেয়েছে। ট্রাম্প প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময় বলেছিলেন, ভারত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে সহযোগিতা করবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র একটি সামরিক উড়োজাহাজে শতাধিক ভারতীয়কে ফেরত পাঠায়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এদের মধ্যে কয়েকজনকে হাত-পা বেঁধে পাঠানো হয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে। তারা জানায়, কোনো নাগরিককে ফিরিয়ে নেওয়ার আগে তার জাতীয়তা নিশ্চিত করা হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয়কে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ভারতে অবস্থিত দূতাবাস সতর্ক করে জানায়, বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারীদের দেশ থেকে বহিষ্কারের পাশাপাশি আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ট্রাম্প প্রশাসনের শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত নতুন নীতিমালাগুলো যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বহু ভারতীয় শিক্ষার্থীর ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

অনেকেই ড্রাইভিং পরীক্ষায় হাজির হচ্ছেন না, বাতিল হচ্ছে শত শত টেস্ট

অনেকেই ড্রাইভিং পরীক্ষায় হাজির হচ্ছেন না, বাতিল হচ্ছে শত শত টেস্ট

টিউলিপকে আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ

টিউলিপকে আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ

৯.৬ মিলিয়ন পাউন্ডে দরজা—but খুলেই না! লর্ডস ভবনে চরম সমালোচনা

৯.৬ মিলিয়ন পাউন্ডে দরজা—but খুলেই না! লর্ডস ভবনে চরম সমালোচনা

কনে পক্ষের গুলিতে প্রাণ হারালের বর  

কনে পক্ষের গুলিতে প্রাণ হারালের বর  

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন