আন্তর্জাতিক

লন্ডনে অগ্নিকাণ্ডে তিন শিশু ও এক নারীর মৃত্যু, একজন গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৫:৫২ পিএম

লন্ডনে অগ্নিকাণ্ডে তিন শিশু ও এক নারীর মৃত্যু, একজন গ্রেপ্তার

উত্তর-পশ্চিম লন্ডনের ব্রেন্টের স্টোনব্রিজ এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—১৫, ৮ ও ৪ বছর বয়সী তিন ছেলে এবং ৪৩ বছর বয়সী এক নারী।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেডের সদস্যরা রাত ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আরও দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশের সুপারিন্টেনডেন্ট স্টিভ অ্যালেন এক বিবৃতিতে বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও জানান, “ঘটনার কারণ খুঁজে বের করতে লন্ডন ফায়ার ব্রিগেডের তদন্তকারীদের সঙ্গে আমরা কাজ করছি এবং পুরো শনিবারজুড়ে জরুরি পরিষেবা এলাকায় মোতায়েন থাকবে।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে পরিবারসহ ৩ বছরে স্থায়ী হওয়ার সুযোগ

যুক্তরাজ্যে পরিবারসহ ৩ বছরে স্থায়ী হওয়ার সুযোগ

নাইজেরিয়ায় সোনার খনি ধসে শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

নাইজেরিয়ায় সোনার খনি ধসে শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

হার্ভার্ডের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

হার্ভার্ডের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

যুক্তরাজ্যে তিন মাসে ২২ মসজিদে হামলা, উদ্বেগ বাড়ছে ইসলামবিদ্বেষ নিয়ে

যুক্তরাজ্যে তিন মাসে ২২ মসজিদে হামলা, উদ্বেগ বাড়ছে ইসলামবিদ্বেষ নিয়ে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন