বিনোদন

মানিক মিয়ায় নববর্ষের কনসার্ট

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:১১ পিএম

মানিক মিয়ায় নববর্ষের কনসার্ট

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নববর্ষ উদ্‌যাপনে আয়োজিত বিশেষ কনসার্ট চলছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া কনসার্টে শত শত উৎসুক দর্শক উপস্থিত হয়েছেন।

কনসার্টের প্রথম পর্বে অংশগ্রহণ করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দলের সদস্যরা। এরপর একে একে বিভিন্ন সংগীতশিল্পীরা মঞ্চে উঠে দর্শকদের গানের মাধ্যমে মাতিয়ে তোলেন। তাদের পরিবেশনায় শোনা যায় জনপ্রিয় গানগুলো যেমন ‘মন কী যে চায় বলো’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘সুন্দরী চলেছে একা পথে’।

নববর্ষ উদ্‌যাপনে শিল্পীরা একত্রিত কণ্ঠে পরিবেশন করেন ‘এসো হে বৈশাখ’, যা দর্শকদের মধ্যে এক ভিন্ন আবেগ সৃষ্টি করে।

কনসার্টে আরও গান পরিবেশন করেন রাফি অ্যান্ড রকারস (আর অ্যান্ড আর) এবং অ্যাশেস ব্যান্ড দল। একক পরিবেশনায় গান শোনান এফ মাইনর, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী ওস্তাদ, সাগর দেওয়ান, পারসা, জাহিদ নিরব প্রমুখ।

এ কনসার্টের মূল আকর্ষণ হিসেবে থাকবে একটি ড্রোন শো, যা সন্ধ্যা ৭টায় শুরু হবে।

এ অনুষ্ঠানটির কারিগরি সহায়তা দিয়েছে চীনা দূতাবাস এবং এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

অভিমানেই কি দেশ ছাড়লেন কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম?

অভিমানেই কি দেশ ছাড়লেন কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম?

কারাগারে ইডেন ছাত্রীকে বিয়ে করলেন গায়ক নোবেল

কারাগারে ইডেন ছাত্রীকে বিয়ে করলেন গায়ক নোবেল

শিশু আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

শিশু আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে সিলেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আলোর অন্বেষণ

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে সিলেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আলোর অন্বেষণ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন