শিক্ষা

জুনের শুরুতে টানা ১৯ দিনের ছুটিতে মাধ্যমিক বিদ্যালয়

Icon

Newsdesk

প্রকাশ: ১০ মে ২০২৫, ১০:২২ পিএম

জুনের শুরুতে টানা ১৯ দিনের ছুটিতে মাধ্যমিক বিদ্যালয়

জুনের শুরুতে টানা ১৯ দিনের ছুটিতে মাধ্যমিক বিদ্যালয়

চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ১ জুন থেকে। ঈদের এই ছুটির সঙ্গে যুক্ত হবে গ্রীষ্মকালীন অবকাশের ছুটিও। ফলে স্কুলগুলোতে ছুটি হবে টানা ১৯ দিন, যা শেষ হবে ১৯ জুন।তবে, সরকারি ও বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। সব মিলিয়ে ছুটি দীর্ঘ হওয়ায় ঈদের আগের দুটি শনিবার ১৭ মে ও ২৪ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার— সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের আওতায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে উল্লিখিত দুই শনিবারে। একই নির্দেশনা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষা থেকে আরো

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়

ওসমানীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন দি সিলেট ইসলামিক সোসাইটির নেতৃবৃন্দ

ওসমানীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন দি সিলেট ইসলামিক সোসাইটির নেতৃবৃন্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ২০২৫’র গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ২০২৫’র গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন