সিলেট

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই

সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই ইউনিয়নের রায়েরগ্রামে (সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড) ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একটি বাড়িতে হঠাৎ আগুন দেখা দিলে মুহূর্তেই তা পাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এলাকায় সড়ক সংস্কার কাজ চলায় বড় দমকল গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি। পরে ছোট ইউনিট গিয়ে পাশের পুকুরের পানি ব্যবহার করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ফাইটাররা।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের উৎস কীভাবে সৃষ্টি হয়েছে—তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লাউয়াই এলাকার বাসিন্দা ও লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল আব্দুল্লাহ শিহাব।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট-৩ আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং সহায়তার আশ্বাস প্রদান করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটে গৃহপরিচারিকাকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ

সিলেটে গৃহপরিচারিকাকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ

সিলেটে শনিবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেটে শনিবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশ-ইন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশ-ইন

সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা

সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন