সিলেট

হাসপাতালে ভর্তি সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:৩৪ পিএম

হাসপাতালে ভর্তি সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে রাজধানীর বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউরোলজিস্ট অধ্যাপক ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা সাবেক ছাত্রনেতা রুদ্র মিজান জানান, “চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে, নিয়মিত চিকিৎসা চালিয়ে গেলে তিনি দ্রুতই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন এবং তখন থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। তার পরিবার জানিয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং চিকিৎসা অব্যাহত থাকলে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

৭ ফেব্রুয়ারি সিলেট আসছেন ডা. শফিকুর রহমান

৭ ফেব্রুয়ারি সিলেট আসছেন ডা. শফিকুর রহমান

সিলেটের যেসব এলাকায় রবিবার বিদ্যুৎ থাকবে না

সিলেটের যেসব এলাকায় রবিবার বিদ্যুৎ থাকবে না

শিশু আছিয়াকে পাষবিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মহিলা দলের মানববন্ধন, দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান

শিশু আছিয়াকে পাষবিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মহিলা দলের মানববন্ধন, দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান

সিলেটে সিএনজি ভাড়া নির্ধারণের প্রস্তাবিত তালিকা প্রকাশ

সিলেটে সিএনজি ভাড়া নির্ধারণের প্রস্তাবিত তালিকা প্রকাশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন