সিলেট

সিলেটে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৪:৩৮ পিএম

সিলেটে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক একটি আলোচনা সভা আজ (সোমবার) সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া যেসমিন মিলি। তিনি বলেন, যুগে যুগে বড় পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন তরুণরা। সমাজের সচেতনতা ও মূল্যবোধ উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখা দরকার। নিজের উন্নয়নের জন্য নিজেকেই দায়িত্ব নিতে হবে।

সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। তিনি বলেন, ৫২, ৭১ ও ২৪-এর আন্দোলনে তরুণদের অবদান স্মরণীয়। তরুণদের উদ্ভাবনী মনোভাব এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে একটি আধুনিক, ন্যায্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব। সরকারের তরুণবান্ধব নানা উদ্যোগও তিনি তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জানান, দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশগামী তরুণদের আয় ও সম্মান দুটোই বাড়ে। সময় ব্যবস্থাপনায় সচেতন হয়ে বিদেশে সবাইকে একত্রে থাকার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান স্বাগত বক্তব্য দেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৩০০ প্রশিক্ষণার্থী ও বিদেশগামী তরুণ এতে অংশগ্রহণ করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেট স্টেডিয়ামে গড়ে উঠছে আধুনিক জিম ও সুইমিংপুল

সিলেট স্টেডিয়ামে গড়ে উঠছে আধুনিক জিম ও সুইমিংপুল

“আমরা বিএনপির নয়, চাঁদাবাজি-সিন্ডিকেটের বিরোধী” — নাসির উদ্দিন পাটওয়ারী

“আমরা বিএনপির নয়, চাঁদাবাজি-সিন্ডিকেটের বিরোধী” — নাসির উদ্দিন পাটওয়ারী

স্কুলের আঙিনা পরিষ্কার করতে গিয়ে আগুনে দগ্ধ তিন শিক্ষার্থী

স্কুলের আঙিনা পরিষ্কার করতে গিয়ে আগুনে দগ্ধ তিন শিক্ষার্থী

ব্রিটিশ পার্লামেন্টে সাবেক স্বামীর বিরুদ্ধে আপসানা বেগমের অভিযোগ

ব্রিটিশ পার্লামেন্টে সাবেক স্বামীর বিরুদ্ধে আপসানা বেগমের অভিযোগ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন