সর্বশেষ

পুনরায় খুলে দেওয়া হলো সাদা পাথর পর্যটনকেন্দ্র

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ জুন ২০২৫, ০৪:৫৭ পিএম

পুনরায় খুলে দেওয়া হলো সাদা পাথর পর্যটনকেন্দ্র

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্র আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া সাদা পাথর পর্যটন স্পটটি আগামী ৬ জুন ২০২৫ থেকে খুলে দেওয়া হচ্ছে। উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”

এর আগে, গত ৩০ মে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভোলাগঞ্জ এলাকায় পানি বেড়ে যায় এবং খেয়াঘাটসহ পর্যটনকেন্দ্রটি পানিতে নিমজ্জিত হয়। এতে করে ঝুঁকির আশঙ্কায় উপজেলা প্রশাসন সাদা পাথর পর্যটনকেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

তখন ইউএনও আজিজুনন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।” আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বশেষ থেকে আরো

সাদাপাথর সহ সিলেটের সকল পর্যটনকেন্দ্র রক্ষার দাবিতে সিলেট ট্যুরিস্ট ক্লাবের স্মারকলিপি

সাদাপাথর সহ সিলেটের সকল পর্যটনকেন্দ্র রক্ষার দাবিতে সিলেট ট্যুরিস্ট ক্লাবের স্মারকলিপি

সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর থেকে

সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর থেকে

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

লন্ডন প্রবাসী আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

লন্ডন প্রবাসী আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন