সিলেট

কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করল বিএসএফ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৬:০১ পিএম

কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করল বিএসএফ

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ফের ২১ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ মে) সকালে উপজেলার সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

এর আগে ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়েও ১৬ জনকে পুশ-ইন করেছিল বিএসএফ।

১৯ বিজিবির একটি টহল দল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এই ২১ জনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার। তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, “আটকদের পরিচয় নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

জাফলংয়ে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

জাফলংয়ে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

সুরমা থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার

সুরমা থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবাসহ একজন আটক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবাসহ একজন আটক

‘আমি হাফ সিলেটি’—লন্ডনে তারেক রহমান

‘আমি হাফ সিলেটি’—লন্ডনে তারেক রহমান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন