সিলেট

চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম

চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বডরইকান্দি এলাকার বাসিন্দা ছিলেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে চৌহাট্টার আলপাইন রেস্টুরেন্টের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে শহিদ আহমদ গুরুতর আহত হন। ঘটনাস্থলে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ ও জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।”

তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা না গেলেও পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ট্রাক ও চালক শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

৫ মিনিটের ব্যবধানে দেশে দুইবার ভূমিকম্প, কেন্দ্র সিলেটের বিয়ানিবাজার

৫ মিনিটের ব্যবধানে দেশে দুইবার ভূমিকম্প, কেন্দ্র সিলেটের বিয়ানিবাজার

ওসিকে প্রকাশ্যে হুমকির অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে

ওসিকে প্রকাশ্যে হুমকির অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে

সিলেটে আইফোনের জন্য বন্ধুকে খুন, লাশ ডোবায় ফেলা হয়েছে

সিলেটে আইফোনের জন্য বন্ধুকে খুন, লাশ ডোবায় ফেলা হয়েছে

ঢাকা–সিলেট মহাসড়ক প্রকল্পে জমি অধিগ্রহণের দুর্নীতি তদন্তের নির্দেশ হাইকোর্টের

ঢাকা–সিলেট মহাসড়ক প্রকল্পে জমি অধিগ্রহণের দুর্নীতি তদন্তের নির্দেশ হাইকোর্টের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন