ঢাকা

দেয়াল ভেঙে লিফটে আটকে পড়া বরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

দেয়াল ভেঙে লিফটে আটকে পড়া বরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার একটি লিফটে বরসহ ১০ জন উঠে আটকে পড়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেয়াল ভেঙে নিরাপদে তাদের উদ্ধার করেন।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জ স্টেশনের অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ জানান, বিকাল পৌনে ৩টার দিকে হোটেলটির চারতলা থেকে দোতলায় নামার সময় ছয়জনের ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠেন। অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে দরজা বন্ধ হয়ে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়েন।

তবে লিফটটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন হওয়ায় সেটি ছিঁড়ে পড়েনি। বরং নিচের প্রান্তসীমায় গিয়ে থেমে যায়। ফলে লিফটে আটকে পড়া কেউ শারীরিকভাবে আহত হননি। তারা লিফটের ইন্টারকমের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

হোটেল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং দেয়াল ভেঙে লিফটে আটকে পড়া সবাইকে নিরাপদে বের করে আনেন।

জানা গেছে, বরপক্ষের লোকজনের বাড়ি দূরে হওয়ায় তারা আগের দিন বৃহস্পতিবার দুপুরে বরসহ ওই হোটেলে ওঠেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরান থানার শহীদী মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে অন্য একটি রেস্টুরেন্টে যাওয়ার আগে তারা হোটেলে ফিরে আসেন।

হোটেল থেকে নামার সময় ছয়জন ধারণক্ষমতার লিফটে একসঙ্গে ১০ জন ওঠায় এ দুর্ঘটনার সূত্রপাত ঘটে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

সেতু তৈরি হয়েছে, কিন্তু রাস্তা নেই—বিকল্প কাজে ব্যবহার করছেন কৃষকরা

সেতু তৈরি হয়েছে, কিন্তু রাস্তা নেই—বিকল্প কাজে ব্যবহার করছেন কৃষকরা

‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে’—রুমিন ফারহানা

‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে’—রুমিন ফারহানা

গণপরিবহনে তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা, নিরাপত্তাহীনতায় ভোগান্তি

গণপরিবহনে তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা, নিরাপত্তাহীনতায় ভোগান্তি

ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন