ঢাকা

ব্যাঙকে হত্যার ভিডিও ভাইরাল, তদন্তে প্রশাসন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

ব্যাঙকে হত্যার ভিডিও ভাইরাল, তদন্তে প্রশাসন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের আটাইল গ্রামে একটি ব্যাঙকে নির্মমভাবে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ধারণ করা ভিডিওটিতে দেখা যায়, একটি ছোট ব্যাঙ প্রাণ বাঁচাতে ছটফট করছে, আর এক যুবক বারবার টেনেহিঁচড়ে অমানবিকভাবে প্রাণীটিকে ক্ষতবিক্ষত করছে। শেষ মুহূর্তে ব্যাঙটির দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে কাদামাটিতে পড়ে থাকে।

ভিডিওটি ফেসবুকে পোস্ট হতেই দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাদের ভাষ্য, কৃষিতে উপকারী একটি প্রাণীকে এমন নৃশংসভাবে হত্যা করা বর্বরতা ছাড়া কিছুই নয়।

স্থানীয়দের অভিযোগ, সবুজ চৌধুরী নামে গ্রামের এক যুবক বিন্দুমাত্র অনুতাপ ছাড়াই এ নির্মম কাজটি করেছে।

ফরিদপুরে ব্যাঙকে নির্মমভাবে হত্যার ভাইরাল ভিডিও, তদন্তে প্রশাসন

‘মালের গাড়ি এসেছে’ বলে ডেকে নিয়ে ধর্ষণ, মিলল চাঞ্চল্যকর তথ্য

এ বিষয়ে অভিযুক্ত সবুজ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুল স্বীকার করে বলেন, বিষয়টি বুঝতে পারেনি।

স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন, যে প্রাণী আমাদের উপকার করে তাকে এভাবে মারা মারাত্মক অন্যায়। সবুজের শাস্তি হওয়া উচিত।

আরেক বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, এ রকম নৃশংসতা চোখে দেখা যায় না। আমরা এর বিচার চাই।

এদিকে উপজেলা প্রশাসনও কঠোর অবস্থানের কথা জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন বলেন, একটি প্রাণীকে নৃশংসভাবে হত্যা করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।

বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী ইচ্ছাকৃত বা অসাবধানতাবশত কোনো বন্যপ্রাণী হত্যা বা আঘাত করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

নগর ভবনে ‘ইশরাক ইশরাক’ স্লোগানে উত্তাল, টানা ২০ দিন বন্ধ নাগরিক সেবা

নগর ভবনে ‘ইশরাক ইশরাক’ স্লোগানে উত্তাল, টানা ২০ দিন বন্ধ নাগরিক সেবা

বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় তাড়াশ ডিগ্রি কলেজে তালা

বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় তাড়াশ ডিগ্রি কলেজে তালা

রাতে বাসর, সকালে আখক্ষেতে মিলল বরের ঝুলন্ত মরদেহ

রাতে বাসর, সকালে আখক্ষেতে মিলল বরের ঝুলন্ত মরদেহ

তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন