চট্টগ্রাম

ভিক্ষুকের বাসায় সাড়ে ৪ লাখ টাকা ও তিন ভরি সোনা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম

ভিক্ষুকের বাসায় সাড়ে ৪ লাখ টাকা ও তিন ভরি সোনা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক নারীর ভাড়া বাসা থেকে সাড়ে চার লাখ টাকা ও তিন ভরি এক আনা স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত ওই নারী ভিক্ষুক সেজে চুরি করতেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার হওয়া নারীর নাম তসলিমা আক্তার (৪৮)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। সোমবার (২৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ২১ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনের সামনে এক প্রবাসীর স্ত্রী বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। সে সময় তসলিমা ভিক্ষুক সেজে তার কাছে গিয়ে কথার ফাঁকে কৌশলে ব্যাগ থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তসলিমাকে শনাক্ত করে। পরে তার বাসায় অভিযান চালিয়ে নগদ সাড়ে চার লাখ টাকা ও বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৫টি আংটি, ২টি চেইন, ৪ জোড়া কানের দুল ও ২টি নাকফুল। এর মধ্যে একটি আংটি ও একটি কানের দুল ভুক্তভোগী শনাক্ত করেছেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম থেকে আরো

পানির ধাক্কায় কালভার্ট ভেঙে দুই ভাগ

পানির ধাক্কায় কালভার্ট ভেঙে দুই ভাগ

গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ৪ গুলিবিদ্ধ

গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ৪ গুলিবিদ্ধ

মক্কায় ১২৫ কিমি জুড়ে স্বর্ণের বিশাল খনির খোঁজ

মক্কায় ১২৫ কিমি জুড়ে স্বর্ণের বিশাল খনির খোঁজ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন