চট্টগ্রাম

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৪:৩১ পিএম

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটা সৈক‌তে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজেশ রাজশাহী জেলার পুটিয়া উপজেলার শরৎ কুমার পালের ছেলে। তিনি চাচাতো ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন এবং হোটেল সাগর নীড়ে উঠেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে তারা সমুদ্রস্নানে নামেন। গোসলে নামার কিছুক্ষণ পর রাজেশ কুমার সমুদ্রের ঢেউয়ের তোড়ে পড়ে একটু গভীরে চলে যান এবং ডুবে যেতে থাকেন। সঙ্গে থাকা স্বজনরা চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুয়াকাটা সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও গোসলের সময় সাবধানতা অবলম্বনের বিষয়টি আবারও সামনে এসেছে এই দুর্ঘটনার মাধ্যমে।

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম থেকে আরো

পানির ধাক্কায় কালভার্ট ভেঙে দুই ভাগ

পানির ধাক্কায় কালভার্ট ভেঙে দুই ভাগ

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

হেলমেট পরা সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতার মৃত্যু

হেলমেট পরা সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতার মৃত্যু

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে বেঁধে মারধর, সালিশে তালাক ও নতুন বিয়ে

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে বেঁধে মারধর, সালিশে তালাক ও নতুন বিয়ে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন