চট্টগ্রাম

কক্সবাজারে পহেলা বৈশাখের উদযাপনে সৈকতের বুকে প্রাণের উচ্ছ্বাস

Icon

চট্রগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম

কক্সবাজারে পহেলা বৈশাখের উদযাপনে সৈকতের বুকে প্রাণের উচ্ছ্বাস

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবে মেতেছে দেশের বৃহত্তম সমুদ্রসৈকত শহর কক্সবাজার। ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকতের প্রতিটি অংশ। কেউ নেমেছেন সমুদ্রের নোনাজলে, কেউ বা বাঙালি সংস্কৃতির নানা আয়োজনে মেতে উঠেছেন সপরিবারে।

সোমবার সকালে (১৪ এপ্রিল) কক্সবাজার সৈকতের সীগাল পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা, যা শেষ হয় লাবণী পয়েন্টে। এরপর লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে চলে সাংস্কৃতিক পরিবেশনা—নাচ, গান আর গ্রামীণ বাংলার ছোঁয়ায় ভরা আয়োজন, যা দুই ঘণ্টাব্যাপী দর্শকদের মাতিয়ে রাখে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন। তারা বলেন, এই আয়োজন শুধুই উৎসব নয়, বরং পর্যটন ও সংস্কৃতির মিলনমেলা।

সকাল ১০টার পর থেকেই সৈকতে বাড়তে থাকে জনসমাগম। শিশু, তরুণ, বৃদ্ধ—সব বয়সী মানুষ নেমে পড়েন সমুদ্রস্নানে। কেউ ছবি তুলছেন, কেউ বা মেতে উঠেছেন খেলাধুলায়। হোটেল, রেস্টুরেন্ট ও আশপাশের দোকানগুলোতেও উৎসবের আমেজ। বাঙালিয়ানার মেলায় বসেছে দেশীয় হস্তশিল্প ও খাবারের স্টল।

ঢাকা থেকে ঘুরতে আসা লোকমান করিম জানান, “ছুটির এই সময়ে কক্সবাজারে এসে নববর্ষ উদযাপন করতে পেরে বেশ ভালো লাগছে। সমুদ্রস্নানের পর এখন ছাতা টানিয়ে বসে বিশ্রাম নিচ্ছি—গরমটা একটু বেশি।”

রংপুর থেকে আসা হাসান ইব্রাহীমের অভিজ্ঞতাও একই রকম, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে নববর্ষ উদযাপন করছে, এটা খুবই চমৎকার।”

হোটেল মালিকদের মতে, শুধু পর্যটকদের জন্য নয়, বরং দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই তারা আয়োজন করেছেন নানা ধরণের বিনোদন।

কক্সবাজারের পুলিশ সুপার জানান, উৎসবকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, এবং পর্যটকদের সহযোগিতায় তারা সর্বদা প্রস্তুত।

এদিকে কেবল কক্সবাজার শহরেই নয়, আশেপাশের দর্শনীয় স্থান যেমন হিমছড়ি, ইনানী, দরিয়ানগর, পাটোয়ারটেক থেকে শুরু করে টেকনাফ, মহেশখালী, সোনাদিয়া, রামু ও ডুলাহাজারার সাফারি পার্কেও পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম থেকে আরো

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ৪তলার এসি ইউনিটে আটকা শিশু

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ৪তলার এসি ইউনিটে আটকা শিশু

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

চার দিনের অবরোধ শেষে স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে

চার দিনের অবরোধ শেষে স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন