খেলা

সিলেট নয়, ঢাকা পর্ব দিয়েই শুরু হবে বিপিএল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

সিলেট নয়, ঢাকা পর্ব দিয়েই শুরু হবে বিপিএল

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে ফিরেছে নিলাম পদ্ধতি। রোববারের নিলামে নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও লিটন দাসরা ব্যাপক আলোচনায় থাকলেও টুর্নামেন্ট শুরুর ভেন্যুতে এসেছে পরিবর্তন।

সিলেট দিয়ে এবারের বিপিএল শুরু করার পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত ঢাকা পর্ব দিয়েই শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের সূত্রে জানা গেছে— ২৬ ডিসেম্বর থেকে ছয় দলের বিপিএল শুরু হবে রাজধানীতেই। সিলেটে ওই সময় চিকিৎসকদের একটি বড় সম্মেলন থাকায় পর্যাপ্ত হোটেল রুম না পাওয়ায় পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে।

বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, সিলেটে প্রয়োজনীয় আবাসন সুবিধার নিশ্চয়তা না থাকায় ঢাকা পর্ব দিয়ে টুর্নামেন্ট শুরু করা ছাড়া উপায় ছিল না।

বিসিবির নতুন সূচি অনুযায়ী—

  • প্রথম ৪ দিন ঢাকায় ম্যাচ অনুষ্ঠিত হবে

  • এরপর ৫ দিনের জন্য যাবে সিলেটে

  • সিলেট পর্ব শেষে ৬ দিনের জন্য চট্টগ্রামে শুরু হবে ম্যাচ

  • শেষে আবার ঢাকায় ফিরে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের মাধ্যমে পর্দা নামবে প্রায় এক মাসব্যাপী আসরের

ঢাকা–সিলেট–চট্টগ্রাম ভ্রমণসূচি বিবেচনায় মাঝপথে ক্রিকেটারদের বিশ্রামের বিরতিও রাখা হবে বলে জানানো হয়েছে। এর আগে সর্বশেষ ২০১৭ সালে সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল বিপিএল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

আজকের খেলার টিভি সম্প্রচার সূচি – ১৩ এপ্রিল ২০২৫

আজকের খেলার টিভি সম্প্রচার সূচি – ১৩ এপ্রিল ২০২৫

সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুয়া, ৩ জন আটক

সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুয়া, ৩ জন আটক

ভারত-পাকিস্তান উত্তেজনায় আইপিএল ২০২৫ নিয়ে অনিশ্চয়তা

ভারত-পাকিস্তান উত্তেজনায় আইপিএল ২০২৫ নিয়ে অনিশ্চয়তা

অ্যাশেজে ইংল্যান্ডের দুর্দশা বাড়ল

অ্যাশেজে ইংল্যান্ডের দুর্দশা বাড়ল

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন