খেলা

স্থগিত হওয়া বিপিএলের ম্যাচের নতুন সূচি জানাল বিসিবি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

স্থগিত হওয়া বিপিএলের ম্যাচের নতুন সূচি জানাল বিসিবি

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দুটি ম্যাচ কবে অনুষ্ঠিত হবে, তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার নির্ধারিত দুটি ম্যাচ স্থগিতের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকে বসে বিসিবি। বৈঠকে সিদ্ধান্ত হয়, স্থগিত হওয়া ম্যাচ দুটি বুধবার অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী, প্রথম ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায় এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৮টায়। মঙ্গলবারের ম্যাচের জন্য কেনা টিকিট দিয়েই দর্শকরা বুধবার খেলা দেখতে পারবেন।
এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোকের আবহ বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিনের নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দুটি স্থগিত করা হয়।
বিসিবি জানায়, শোকের প্রতি সম্মান রেখে পরবর্তী তারিখে ম্যাচ আয়োজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন আসিফ আকবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন আসিফ আকবর

সিলেটে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের শুভ সূচনা

সিলেটে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের শুভ সূচনা

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা

ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন