খেলা

নকআউট পর্বে আর্জেন্টিনার কেউ নেই, উজ্জ্বল ব্রাজিলিয়ান ক্লাবগুলো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৫:১৭ পিএম

নকআউট পর্বে আর্জেন্টিনার কেউ নেই, উজ্জ্বল ব্রাজিলিয়ান ক্লাবগুলো

নতুন কাঠামোর ফিফা ক্লাব বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি আর্জেন্টিনার কোনো ক্লাব। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে রিভার প্লেট। এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বোকা জুনিয়র্স। ফলে এই পর্বে আর্জেন্টিনার আর কোনো প্রতিনিধি থাকছে না।

অন্যদিকে, দক্ষিণ আমেরিকার আরেক ফুটবল পরাশক্তি ব্রাজিলের ক্লাবগুলো নকআউটে জায়গা করে নিয়েছে দাপটের সঙ্গেই। ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, বোতাফোগো এবং পালমেইরাস—সব কটি ক্লাবই দ্বিতীয় রাউন্ডে উঠেছে। বোতাফোগো ও পালমেইরাস একে অপরের মুখোমুখি হবে শেষ ষোলোতে, ফলে নিশ্চিতভাবেই কোয়ার্টার ফাইনালে জায়গা পাচ্ছে অন্তত একটি ব্রাজিলিয়ান ক্লাব।

‘ই’ গ্রুপের শেষ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় রিভার প্লেট। অথচ প্রথম দুই ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে ছিল দলটি। তবে শেষ ম্যাচে মেক্সিকান ক্লাব মন্তেরেই ৪-০ গোলে হারায় জাপানের উড়াওয়া রেড ডায়মন্ডসকে, ফলে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে ওঠে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইন্টার ৭ পয়েন্ট নিয়ে। রিভার প্লেট ৪ পয়েন্ট পেয়ে ছিটকে পড়ে, আর উড়াওয়া রইল শূন্য পয়েন্টে।

ইন্টার মিলানের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছেন ১৯ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ফ্রানচেস্কো পিও পেসপসিতো। দ্বিতীয় রাউন্ডে ইন্টারের মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্স। অন্যদিকে, সের্হিও রামোসের ক্লাব মন্তেরেই লড়বে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী ২৮ জুন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

১৯ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর

১৯ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর

হামজার ওপর চড়াও প্রতিপক্ষের সমর্থক, বর্ণবাদের শিকার

হামজার ওপর চড়াও প্রতিপক্ষের সমর্থক, বর্ণবাদের শিকার

ভারত-পাকিস্তান উত্তেজনায় আইপিএল ২০২৫ নিয়ে অনিশ্চয়তা

ভারত-পাকিস্তান উত্তেজনায় আইপিএল ২০২৫ নিয়ে অনিশ্চয়তা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের স্বর্ণ জয়

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন