খেলা

মেসির নেতৃত্বে ইতিহাস রচনা করলো ইন্টার মিয়ামি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

মেসির নেতৃত্বে ইতিহাস রচনা করলো ইন্টার মিয়ামি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আরও একটি শিরোপা জয় করলেন। তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মিয়ামি।

রোববার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে মিয়ামি ক্লাব ইতিহাস সৃষ্টি করে। শুরু থেকেই মেসির নেতৃত্বে ইন্টার মিয়ামি খেলেছে দাপুটে ফুটবল, যা শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জয় নিশ্চিত হওয়ার পর ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তারা এবং সমর্থকেরা উদযাপনে মেতে ওঠেন।

শিরোপার সঙ্গে উল্লেখযোগ্য অর্থ পুরস্কারও জিতেছে ইন্টার মিয়ামি। ২০২৫ সালের এমএলএস চ্যাম্পিয়ন হিসেবে তারা পেয়েছে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা)। রানার্সআপ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস পেয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার

প্লে-অফের অন্যান্য ধাপেও দলগুলো পুরস্কৃত হয়েছে। কনফারেন্স ফাইনালে হেরে যাওয়া প্রতিটি দল পেয়েছে ১ লাখ ডলার, আর কনফারেন্স সেমিফাইনালে বাদ পড়া দলগুলোর প্রাপ্য ছিল ৪৭,৫০০ ডলার। সব মিলিয়ে এবারের পোস্ট-সিজনে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে প্রায় ১০ লাখ ডলার বিতরণ করেছে এমএলএস, যা প্লে-অফের প্রতিটি ধাপের অর্থনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

স্থগিত হওয়া বিপিএলের ম্যাচের নতুন সূচি জানাল বিসিবি

স্থগিত হওয়া বিপিএলের ম্যাচের নতুন সূচি জানাল বিসিবি

হামজার ওপর চড়াও প্রতিপক্ষের সমর্থক, বর্ণবাদের শিকার

হামজার ওপর চড়াও প্রতিপক্ষের সমর্থক, বর্ণবাদের শিকার

খেলোয়াড় থেকে গুজরাটের কোচ হলেন ওয়েড

খেলোয়াড় থেকে গুজরাটের কোচ হলেন ওয়েড

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন