খেলা

খেলোয়াড় থেকে গুজরাটের কোচ হলেন ওয়েড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৯ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

খেলোয়াড় থেকে গুজরাটের কোচ হলেন ওয়েড

ম্যাথু ওয়েড ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুজরাট জায়ান্টসের প্লেয়ার হিসেবে মাঠে নামেন। এবার তিনি গুজরাটে ফিরলেন, তবে নতুন ভূমিকায়—কোচ হিসেবে।

গত আইপিএলের নিলামের আগে ওয়েড অবসর নেন এবং নিজের নামও নথিভুক্ত করেননি। তবে গুজরাটেই ফিরে আসেন তিনি সহকারি কোচ হিসেবে। গুজরাট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসে বলা হয়, “আমরা শনিবারের (গতকাল) এই চমকটি পছন্দ করি, ওয়েডি। সহকারি কোচ হিসেবে স্বাগতম!”

আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি ওয়েড। তবে গুজরাটের হয়ে তিনি ১২টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ২০২২ সালে গুজরাটকে আইপিএল শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। সহকারি কোচ হিসেবে তিনি কাজ করবেন প্রধান কোচ আশিস নেহরা, ব্যাটিং কোচ পার্থিব প্যাটেল, আশিস কাপুর এবং নরেন্দর নেগির সঙ্গে। আশিস কাপুর এবং নরেন্দর নেগিও সহকারি কোচের ভূমিকা পালন করবেন।

অস্ট্রেলিয়ার হয়ে ওয়েড ৩৬টি টেস্ট, ৯৭টি এক দিনের আন্তর্জাতিক এবং ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান ৪৬৮২ এবং উইকেটরক্ষক হিসেবে ডিসমিসাল ২৬৬টি।

এবারের আইপিএল ২২ মার্চ শুরু হবে এবং আয়োজক কর্তৃপক্ষ ১৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ২৫ মে ফাইনালের মাধ্যমে আইপিএলের ১৬ তম আসর শেষ হবে। এই ৬৫ দিনের আসরে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইপিএলের নিয়ম অনুসারে, আগের আসরের চ্যাম্পিয়ন দলই পরবর্তী আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে। এবারও তার ব্যত্যয় হবে না, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই শুরু হবে ১৮ তম আসর। ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালও হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠে। প্লে অফের বাকি তিনটি ম্যাচ—প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার—২০, ২১ ও ২৩ মে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনে হলেও বাকি দুটি ম্যাচ হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

হামজাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা

হামজাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা

বৃষ্টির নাটকীয়তা শেষে সিলেট টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

বৃষ্টির নাটকীয়তা শেষে সিলেট টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

১১৪ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ম্যারাথন কিংবদন্তি ফৌজা সিং

১১৪ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ম্যারাথন কিংবদন্তি ফৌজা সিং

অ্যাশেজে ইংল্যান্ডের সামনে অন্ধকার

অ্যাশেজে ইংল্যান্ডের সামনে অন্ধকার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন