প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:২৫ পিএম

সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহায়তায় শুরু হয়েছে ‘দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৪-২০২৫’। এবারের লিগে অংশ নিচ্ছে ১০টি ক্লাব।
সোমবার (২৬ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে এই লীগের উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক পেট্রোন মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন, সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান ও ওয়াহিদ উমায়েরসহ অন্যান্যরা।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























