খেলা

হঠাৎ ক্রিকেট থেকে বিরতিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ এএম

হঠাৎ ক্রিকেট থেকে বিরতিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক

হঠাৎ ক্রিকেট থেকে বিরতিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক

ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিদা দার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা জানান পাকিস্তান নারী দলের সাবেক এই অধিনায়ক।ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কারণ হিসেবে নিজের মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ্য করেছেন নিদা। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও যথেষ্ট ভালো নয়। এ ছাড়া ব্যক্তিগত কিছু সমস্যাও তাকে মোকাবেলা করতে হচ্ছে। তাই সবমিলিয়ে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।নিদা লিখেছেন, ‘অত্যন্ত সতর্ককতার সঙ্গে চিন্তা করেই আমি সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেন আমার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে পারি। সাম্প্রতিক ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জগুলো আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, তাই কিছু সময় নিজের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।’তবে আবারও কবে ক্রিকেটে ফিরবেন এই বিষয়ে কিছু জানাননি তিনি। নিদা লিখেন, ‘এই সময়ে আমার গোপনীয়তাকে সম্মান ও বোঝার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার প্রিয়জনদের সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং আমি মাঠে ফিরে আসার অপেক্ষায় আছি।’পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার নিদা। এ ছাড়া টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে তার নামের পাশে। এমনকি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে ১০০ উইকেট নেয়া চারজনের একজন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

শেফিল্ডে সর্বোচ্চ বেতন, এবার কোথায় খেলবেন হামজা চৌধুরী?

শেফিল্ডে সর্বোচ্চ বেতন, এবার কোথায় খেলবেন হামজা চৌধুরী?

খেলা চলাকালে হার্ট অ্যাটাকে বিসিবি কর্মকর্তার মৃত্যু

খেলা চলাকালে হার্ট অ্যাটাকে বিসিবি কর্মকর্তার মৃত্যু

সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে অশ্লীলতা ছড়ানো হয়েছে

সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে অশ্লীলতা ছড়ানো হয়েছে

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন