ধর্ম

হজ শেষে দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ জন হাজি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৪:২৫ পিএম

হজ শেষে দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ জন হাজি

পবিত্র হজ পালনের পর রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ১৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ৪৮৩ জন।

হজ হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬০টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এসেছেন ৭,৪৬১ জন, সৌদি এয়ারলাইন্সে ৯,৪১৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ফিরেছেন ৬,৭৮০ জন হাজি।

চলতি বছরে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৯ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৪ জন নারী। স্থানভিত্তিক হিসেবে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৯ জন এবং আরাফায় ১ জন।

এ বছর হজে যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন, আর শেষ ফ্লাইট ফিরবে ১০ জুলাই।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম থেকে আরো

রওজা-এ-রাসুল (সা.) জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ

রওজা-এ-রাসুল (সা.) জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ

কোরআনের দৃষ্টিতে উট: সৃষ্টির এক অপূর্ব নিদর্শন

কোরআনের দৃষ্টিতে উট: সৃষ্টির এক অপূর্ব নিদর্শন

আসন্ন নির্বাচনের কারণে টঙ্গীতে বিশ্ব ইজতেমা স্থগিত

আসন্ন নির্বাচনের কারণে টঙ্গীতে বিশ্ব ইজতেমা স্থগিত

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন