প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ মনোনীত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউতে লাখো জনতার উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সিলেটের সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য প্রবাসী নুরুল হুদা জুনেদও সদস্য হিসেবে মনোনীত হন। তিনি এর আগে জাতীয় নাগরিক কমিটির ডায়াস্পেরা কমিটির সদস্য ছিলেন।
নুরুল হুদা জুনেদ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ছাত্র রাজনীতিতে দীর্ঘ সময় কাটানো এই নেতা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন, যা তাকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন করে প্রবেশের সুযোগ করে দিয়েছে।
২০১৮ সালে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের সময় তিনি মামলায় ফাঁসিয়ে দেশে থেকে ত্যাগ করতে বাধ্য হন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপোষহীন এক প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ লন্ডনের অনারেবল সোস্যাইটি অব লিংকন্স ইন থেকে বার এট ল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সিলেটে এনসিপির দল গঠন এবং সংগঠন শক্তিশালী করার কাজ করছেন। জুলাই আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং ৫ আগস্টের পর আন্তর্জাতিক ডায়াস্পেরা কমিটির সাথে জড়িত ছিলেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























