রাজনীতি

বিএনপির এমপি মনোনয়ন পেতে তিনটি যোগ্যতা অপরিহার্য

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৫:০৪ পিএম

বিএনপির এমপি মনোনয়ন পেতে তিনটি যোগ্যতা অপরিহার্য

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির নীতিনির্ধারকরা জানিয়েছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তিনটি মূল যোগ্যতা বিবেচনায় নেওয়া হবে:
১. ত্যাগ ও সংগ্রাম – দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
২. সততা ও সুনাম – জনসম্মুখে সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়া।
৩. জনপ্রিয়তা – নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা ও সমর্থন থাকা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানান, এবার প্রার্থী বাছাইয়ে সততা, ত্যাগ এবং জনগণের প্রতি দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অপরাধে জড়িত, বিতর্কিত বা জনপ্রিয়তাহীন কেউ মনোনয়ন পাবেন না।

দলীয় সূত্রে জানা গেছে, নবীন-প্রবীণের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ প্রার্থী তালিকা তৈরি হবে। তরুণদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিএনপি মিত্র দলগুলোর জন্যও কিছু আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে।

প্রার্থী বাছাই প্রক্রিয়ায় এরইমধ্যে একাধিক জরিপ চালানো হয়েছে এবং আরও জরিপ চলমান রয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “জনগণের সঙ্গে সম্পর্ক, ত্যাগ ও আনুগত্যের ভিত্তিতেই প্রার্থী মূল্যায়ন করা হবে।”

এবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ে চমক থাকতে পারে বলেও আভাস দিয়েছেন দলের শীর্ষ নেতারা। অনেক পরিচিত মুখ বাদ পড়তে পারেন, আবার নতুন ও অপ্রত্যাশিত মুখও উঠে আসতে পারেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

কোনো ফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ ইলেকশনের উপাদান নয়: আখতার হোসেন

কোনো ফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ ইলেকশনের উপাদান নয়: আখতার হোসেন

আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অনুমতি দেওয়া উচিত

আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অনুমতি দেওয়া উচিত

যুক্তরাজ্যে করবিনের নতুন দলের যাত্রার আগেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব

যুক্তরাজ্যে করবিনের নতুন দলের যাত্রার আগেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, স্থানীয়দের মিষ্টি বিতরণে আনন্দ

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, স্থানীয়দের মিষ্টি বিতরণে আনন্দ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন