রাজনীতি

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বিএনপি : দুলু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বিএনপি : দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাস করে এবং দলের ঘোষিত ৩১ দফার মধ্যেই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে, নিরাপদে ও মর্যাদার সঙ্গে পালন করতে পারবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে নাটোর শহরের উত্তর চৌকিরপাড় শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অতীতে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব ধর্মের মানুষকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। তারেক রহমানও সেই আদর্শের ধারাবাহিকতায় সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে চান।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরের সভাপতি রেবা দাস, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ ও পুরোহিত অমিয় মুখার্জিও অনুষ্ঠানে অংশ নেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক

প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক

৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সিসিইউতে বেগম খালেদা জিয়া

সিসিইউতে বেগম খালেদা জিয়া

সোমবার সিলেটে আসছেন খালেদা জিয়া: নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ

সোমবার সিলেটে আসছেন খালেদা জিয়া: নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন