জাতীয়

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত সরকারের

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত সরকারের

দীর্ঘদিনের সমালোচনা ও গ্রাহকদের অসন্তোষের পর প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কেটে নেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব উদ্যোগ হিসেবে এই চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বিদ্যুৎ সেবা আরও সহজ ও জনবান্ধব করা এবং গ্রাহকদের আর্থিক চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে কেটে নেওয়া হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিলেন গ্রাহকরা।

অনেকের অভিযোগ, বছরের পর বছর এই চার্জ আদায় করা হলেও মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই উঠে এসেছে। তারপরও অতিরিক্ত অর্থ কেটে নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের বোঝা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই চাপ কমানো এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখবেন

যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখবেন

তিন দলের ‘মন রক্ষা’ করলেন ড. ইউনূস

তিন দলের ‘মন রক্ষা’ করলেন ড. ইউনূস

চট্টগ্রামে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

চট্টগ্রামে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার

বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন