আন্তর্জাতিক

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর, শোকে স্তব্ধ কমিউনিটি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর, শোকে স্তব্ধ কমিউনিটি

নিউইয়র্কের কুইন্সে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত (১৯)। রবিবার রাতে উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছোট বোনের জন্য কেক নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা, যা কমিউনিটিতে গভীর শোকের ছায়া ফেলেছে।

নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে খণ্ডকালীন রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। জানা যায়, রাতে কাজ শেষে ট্রেন থেকে নেমে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হওয়ার সময় রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডানদিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। জরুরি চিকিৎসা সেবা কর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যরাতে বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বড় বোন নওশিন জান্নাত ফোনে যোগাযোগ করতে না পেরে মোবাইলের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছান।

নিহতের বাবা ইমাম হেলাল আহমদ জানান, মঙ্গলবার জোহরের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। তিনি সবার কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেন।

দুর্ঘটনায় জড়িত ৩৮ বছর বয়সী নারী চালক ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশ বিভাগের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড বিষয়টি তদন্ত করছে।

নিশাতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকায়। ২০১৭ সালে পরিবারসহ তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

এদিকে, এই মর্মান্তিক মৃত্যুর খবরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, উডসাইড ও জ্যাকসন হাইটস এলাকায় বসবাসরত প্রবাসীরা গভীরভাবে শোকাহত এবং নিশাতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে ওষুধ সংকটের আশঙ্কা, বাড়তে পারে দাম

যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে ওষুধ সংকটের আশঙ্কা, বাড়তে পারে দাম

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত, শঙ্কায় বাংলাদেশিরাও

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত, শঙ্কায় বাংলাদেশিরাও

ইপিংয়ে অভিবাসী হোটেল ঘিরে সহিংসতা, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল রাত

ইপিংয়ে অভিবাসী হোটেল ঘিরে সহিংসতা, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল রাত

সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন