জাতীয়

পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম

পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানবাহন নিয়ন্ত্রণ আরও কার্যকর করতে দেশের সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে তিনি জানান, এই ব্যবস্থার মাধ্যমে যানবাহনের গতি, নির্ধারিত রুট, যাত্রাপথ এবং রুট পারমিটসহ বিভিন্ন বিষয় সহজেই তদারকি করা যাবে।

মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক ও নিরাপদ হয়েছে। তবে কয়েকটি দুর্ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে তিনি জানান, যেখানে অভিযোগ পাওয়া গেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নন-এসি বাসের পাশাপাশি এসি বাসের ভাড়া নির্ধারণের কাজও শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে হাইওয়েতে যত্রতত্র বাসের কাউন্টার বসতে দেওয়া হবে না এবং ফেরিতে ওঠানোর আগে যাত্রীদের সম্পূর্ণ নামিয়ে দিতে হবে।

সরকারি হিসাব অনুযায়ী, ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে বলেও জানান মন্ত্রী।

সরকার আগামী ঈদেও যেন যাত্রীরা নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বাস দেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

স্থানীয় সরকার উপদেষ্টাকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা

স্থানীয় সরকার উপদেষ্টাকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা

বগুড়া-৬ আসনে লড়বেন তারেক রহমান, মনোনয়ন ফরম সংগ্রহ

বগুড়া-৬ আসনে লড়বেন তারেক রহমান, মনোনয়ন ফরম সংগ্রহ

নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল নিয়ে ফেসবুকে যা বললেন উমামা

নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল নিয়ে ফেসবুকে যা বললেন উমামা

মার্কিন ভিসা নীতিতে কড়াকড়ি: শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য দুঃসংবাদ

মার্কিন ভিসা নীতিতে কড়াকড়ি: শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য দুঃসংবাদ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন