জাতীয়

স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে ২৬ মার্চ (বুধবার) ঢাকার বঙ্গভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, মন্ত্রণালয়ের উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাদের সম্মানার্থে সুষ্ঠুভাবে যান চলাচল নিশ্চিত করার জন্য পুলিশ ট্রাফিক বিভাগ বঙ্গভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে:

  1. গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্স হতে ইত্তেফাক মোড় পর্যন্ত (টয়েনবী সার্কুলার রোডে) সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
  2. অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত (ডিআইটি রোডে) সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।
  3. পার্ক রোডের উত্তর প্রান্ত থেকে ইত্তেফাক মোড় (টয়েনবী সার্কুলার রোড) অভিমুখী কোনো যানবাহন চলাচল করবে না।
  4. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেস ক্লাব হয়ে চলাচল করবে, অথবা অন্য কোন বিকল্প রাস্তায় চলাচল করবে।
  5. দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

উল্লেখযোগ্য যে, উল্লিখিত নির্দেশনাসমূহ শুধুমাত্র সাধারণ যানবাহনগুলোর জন্য প্রযোজ্য, বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

গাড়ি চালকদের উল্লিখিত রাস্তাগুলো পরিহার করে অন্য সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার অনুরোধ করা হয়েছে। এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে উক্ত রাস্তা ও এলাকাসমূহে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে, এজন্য ডিএমপি সকলের সহযোগিতা কামনা করছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

বাংলাদেশের সঙ্গে বহুমুখী সহযোগিতা বাড়াতে আগ্রহী আলজেরিয়া

বাংলাদেশের সঙ্গে বহুমুখী সহযোগিতা বাড়াতে আগ্রহী আলজেরিয়া

ব্রিটিশ পাসপোর্ট কি আর নিরাপদ? বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের জন্য শঙ্কার বার্তা

ব্রিটিশ পাসপোর্ট কি আর নিরাপদ? বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের জন্য শঙ্কার বার্তা

অনলাইনে জুয়া: সর্বোচ্চ ২ বছরের জেল, ১ কোটি টাকা জরিমানা

অনলাইনে জুয়া: সর্বোচ্চ ২ বছরের জেল, ১ কোটি টাকা জরিমানা

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’ নিয়ে যেভাবে তৈরি হলো বিভ্রান্তি

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’ নিয়ে যেভাবে তৈরি হলো বিভ্রান্তি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন