জাতীয়

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন

২০২৬ সালের হজে গমনেচ্ছুদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, হজ নিবন্ধনের সময় মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট গ্রহণযোগ্য হবে। তবে, ভিসা প্রক্রিয়ার সময়—অর্থাৎ পিআইডি (Pre-approval ID) ইস্যুর আগে—পাসপোর্টের মেয়াদ অবশ্যই নবায়ন করে হালনাগাদ করতে হবে। অন্যথায়, ভিসা ইস্যু সম্ভব হবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট হজ এজেন্সি ও নিবন্ধনকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের হজের জন্য নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা

ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা

লন্ডনে দেশি সবজি চাষে সাফল্য, কোটিপতির পথে তিন বাংলাদেশি তরুণ

লন্ডনে দেশি সবজি চাষে সাফল্য, কোটিপতির পথে তিন বাংলাদেশি তরুণ

কারাগার থেকে নির্বাচনে অংশ নেবেন দুই প্রার্থী

কারাগার থেকে নির্বাচনে অংশ নেবেন দুই প্রার্থী

চিন্ময় দাসের জামিন মঞ্জুর, হাইকোর্টের রায়

চিন্ময় দাসের জামিন মঞ্জুর, হাইকোর্টের রায়

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন