জাতীয়

ইতালিতে মাত্র ৭ মাসে পৌঁছেছেন ১২ হাজার বাংলাদেশি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম

ইতালিতে মাত্র ৭ মাসে পৌঁছেছেন ১২ হাজার বাংলাদেশি

মাত্র ৭ মাসেই ১২ হাজারের বেশি বাংলাদেশি সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট পর্যন্ত মোট ৩৮ হাজার ২৬৩ জন অনিয়মিত অভিবাসী ইতালিতে পৌঁছেছেন, যার মধ্যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি।

২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৪। তবে ২০২৩ সালে এই সময়ের মধ্যে রেকর্ড ৯৯ হাজার ৫২২ জন এসেছিলেন।

বাংলাদেশিদের পরেই রয়েছে ইরিত্রিয়ার (৫,২১৫ জন) অভিবাসীরা। এরপর মিশর, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান ও সোমালিয়ার অভিবাসীরা রয়েছেন।

এদিকে, লাম্পেদুসা দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে পোলট্রিতে ‘সুপারবাগ’: ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে পোলট্রিতে ‘সুপারবাগ’: ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

বাজার স্থিতিশীল রাখতে এলপিজিতে ভ্যাট কমালো সরকার

বাজার স্থিতিশীল রাখতে এলপিজিতে ভ্যাট কমালো সরকার

দুদকের দৃষ্টিতে অভিযুক্ত টিউলিপ সিদ্দিক: চেয়ারম্যানের বক্তব্য

দুদকের দৃষ্টিতে অভিযুক্ত টিউলিপ সিদ্দিক: চেয়ারম্যানের বক্তব্য

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্ততি শুরু

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্ততি শুরু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন