জাতীয়

ইতালিতে মাত্র ৭ মাসে পৌঁছেছেন ১২ হাজার বাংলাদেশি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম

ইতালিতে মাত্র ৭ মাসে পৌঁছেছেন ১২ হাজার বাংলাদেশি

মাত্র ৭ মাসেই ১২ হাজারের বেশি বাংলাদেশি সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট পর্যন্ত মোট ৩৮ হাজার ২৬৩ জন অনিয়মিত অভিবাসী ইতালিতে পৌঁছেছেন, যার মধ্যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি।

২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৪। তবে ২০২৩ সালে এই সময়ের মধ্যে রেকর্ড ৯৯ হাজার ৫২২ জন এসেছিলেন।

বাংলাদেশিদের পরেই রয়েছে ইরিত্রিয়ার (৫,২১৫ জন) অভিবাসীরা। এরপর মিশর, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান ও সোমালিয়ার অভিবাসীরা রয়েছেন।

এদিকে, লাম্পেদুসা দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

কারাগার থেকে নির্বাচনে অংশ নেবেন দুই প্রার্থী

কারাগার থেকে নির্বাচনে অংশ নেবেন দুই প্রার্থী

সিন্ডিকেট ভাঙার লড়াইয়ে বাংলাদেশ, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের প্রত্যাশা

সিন্ডিকেট ভাঙার লড়াইয়ে বাংলাদেশ, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের প্রত্যাশা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন