জাতীয়

অনলাইন জুয়ার জন্য বন্ধ হচ্ছে হাজারের বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৫:০২ পিএম

অনলাইন জুয়ার জন্য বন্ধ হচ্ছে হাজারের বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট

দেশে অনলাইন জুয়া বিস্তারের প্রেক্ষাপটে সরকারের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এক হাজারের বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৬ মে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন জুয়ায় অংশ নেওয়া বা এর প্রচারে অংশ নেওয়া দণ্ডনীয় অপরাধ। কেউ যদি জুয়ার বিজ্ঞাপনে নিজের ছবি বা ভিডিও ব্যবহৃত হতে দেখেন, তাহলে তাকে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী, অনলাইন জুয়া এবং এর সঙ্গে জড়িত সব কর্মকাণ্ড নিষিদ্ধ। জুয়ায় অংশগ্রহণ, তা প্রচার কিংবা এতে উৎসাহ দেওয়া আইনত অপরাধ।

সরকার জানিয়েছে, ইতোমধ্যে এক হাজার একশো’র বেশি এজেন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল ফিন্যান্সিং এজেন্ট, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান জুয়ার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

সাধারণ জনগণকে অনলাইন জুয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহায়তা করতে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে তথ্য দিতে যোগাযোগের জন্য ই-মেইল: notify@ncsa.gov.bd।

সরকার দৃঢ়ভাবে ঘোষণা করেছে, সাইবার জগতের মাধ্যমে কোনোভাবেই জুয়া খেলা চালাতে দেওয়া হবে না। অভিযান চলমান থাকবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি এভারকেয়ারে

বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি এভারকেয়ারে

স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ থেকে

ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ থেকে

জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করবে ইসি

জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করবে ইসি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন