জাতীয়

কবরস্থানের সভাপতির নির্বাচন: গ্রামে সরব ভোটের আমেজ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৫:০৫ পিএম

কবরস্থানের সভাপতির নির্বাচন: গ্রামে সরব ভোটের আমেজ

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামে অবস্থিত জান্নাতুল বাকী কবরস্থানের নতুন কমিটি গঠনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী নির্বাচন। মেয়াদোত্তীর্ণ কমিটির স্থলে নতুন সভাপতি নির্বাচনে মতবিরোধ দেখা দিলে গ্রামবাসী সিদ্ধান্ত নেন সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের।

এজন্য গঠিত হয়েছে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, যার নেতৃত্বে আছেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার। প্রাথমিক আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে মনোনয়ন জমা দিয়েছেন দুইজন—আব্দুল কুদ্দুস (ছাতা প্রতীক) ও শরিফুল ইসলাম (চেয়ার প্রতীক)। উভয় প্রার্থী এখন চালাচ্ছেন সরব প্রচারণা।

নির্বাচনে মোট ৮০০ ভোটার তালিকাভুক্ত হয়েছেন—প্রতি বাড়ি থেকে একজন করে পুরুষ ভোটার নির্বাচিত করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ মে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, কবরস্থানের পাশের ঈদগাহ মাঠে। নির্বাচনী খরচ মেটাতে প্রার্থীদের কাছ থেকে ৩০ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার মতিন মাস্টার জানান, থানার সহযোগিতায় নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাঠে কোনো বিশৃঙ্খলা না থাকলেও একজন প্রার্থী থানায় অভিযোগ দিয়েছেন, যা তদন্তাধীন।

স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা কুদ্দুস রেজা বলেন, সবাই সভাপতি হতে চাওয়ায় সাধারণভাবে কমিটি গঠন সম্ভব হয়নি। তাই গ্রামবাসী ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে।

এ প্রসঙ্গে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাছের চৌধুরীও বিষয়টি মনিটরিং করছেন। তিনি বলেন, এটি একটি সামাজিক উদ্যোগ, বিশৃঙ্খলা না হলে প্রশাসন হস্তক্ষেপ করবে না।

নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এক ব্যতিক্রমী ও নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে এই গ্রামের মানুষ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

বিমানের ১০টি টায়ার ‘চুরি’

বিমানের ১০টি টায়ার ‘চুরি’

‘২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ দেশে ফিরব’—তারেক রহমান

‘২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ দেশে ফিরব’—তারেক রহমান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন