জাতীয়

সৌদি পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ হজযাত্রী, মৃত্যু ৫ জনের

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৪:৪০ পিএম

সৌদি পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ হজযাত্রী, মৃত্যু ৫ জনের

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩৭ হাজার ৮৩০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৯৪টি হজ ফ্লাইটে তারা মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা হন। হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ২৬৬ জন।

চলতি বছর হজ পালনের জন্য মোট ৮৬ হাজার ১৭৭টি ভিসা ইস্যু হয়েছে, এখনো ৯২৩ জন যাত্রীর ভিসা প্রক্রিয়াধীন রয়েছে। সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (৪৬টি)। সৌদি এয়ারলাইন্স ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ বছর হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—

  • হাফেজ উদ্দিন (৭৩), বকশীগঞ্জ, জামালপুর

  • খলিলুর রহমান, রাজবাড়ী

  • মো. ফরিদুজ্জামান, কিশোরগঞ্জ

  • আল হামিদা বানু, পঞ্চগড়

  • মো. শাহজাহান কবীর, মোহাম্মদপুর, ঢাকা

২০২৫ সালের হজ কার্যক্রম শুরু হয় গত ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে। ওই ফ্লাইটে ৩৯৮ জন যাত্রী ছিলেন। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত।

চলতি বছর সরকারিভাবে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যাবেন। হজ পরিচালনায় অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি। সৌদি আরবে চাঁদ দেখার ভিত্তিতে এবারের হজের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইট ফিরবে ১০ জুলাইয়ের মধ্যে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

ইউরোপের তিন দেশ থেকে ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

ইউরোপের তিন দেশ থেকে ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

ঢাকায় জাতিসংঘ মহাসচিব

ঢাকায় জাতিসংঘ মহাসচিব

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন