লিড নিউজ

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্বপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার বেলা দেড়টায় সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবার সহযোগিতায় একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন শহর নিশ্চিত করার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, নতুন মন্ত্রিসভায় সিলেটের দুইজন মন্ত্রী রয়েছেন-শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও জনশক্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁদের সহযোগিতায় নগর উন্নয়ন ও নাগরিক সেবা জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নবনিযুক্ত প্রশাসক। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। দুপুরে নগরভবনে পৌঁছালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং সচিব বিশ্বজিত দেব ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বেলা আড়াইটায় নবনিযুক্ত প্রশাসক কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট–লন্ডন ফ্লাইটে ফের যাত্রীর মৃত্যু : পাইলটের ভূমিকা তদন্তে

সিলেট–লন্ডন ফ্লাইটে ফের যাত্রীর মৃত্যু : পাইলটের ভূমিকা তদন্তে

ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক

ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক

সিলেটে প্রি-পেইড মিটার গ্রাহকদের চরম ভোগান্তি

সিলেটে প্রি-পেইড মিটার গ্রাহকদের চরম ভোগান্তি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন