সিলেট

সিলেটে প্রি-পেইড মিটার গ্রাহকদের চরম ভোগান্তি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম

সিলেটে প্রি-পেইড মিটার গ্রাহকদের চরম ভোগান্তি

সিলেটে বিদ্যুতের প্রি-পেইড মিটার গ্রাহকরা গতকাল রবিবার রাত থেকে চরম ভোগান্তিতে পড়েছেন। নগরীর উপশহর ও আশপাশের কয়েক হাজার গ্রাহক ইউনিট রিচার্জ করতে না পেরে বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। বৃষ্টিহীন আষাঢ়ের তীব্র গরমে এই পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, পুরনো সিরিয়ালের (১৪ সিরিজ) প্রি-পেইড মিটারগুলো সফটওয়্যার ও সার্ভার আপডেটের কারণে আর রিচার্জ করা সম্ভব হচ্ছে না। এই মিটারগুলো বদলে ফেলতে গ্রাহকদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু বেশিরভাগ গ্রাহক তা করেননি। ফলে নতুন করে শুরু হয়েছে কারিগরি জটিলতা।সোমবার সকালে উপশহরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর কার্যালয়ে সহস্রাধিক বিক্ষুব্ধ গ্রাহক জড়ো হন। তারা অভিযোগ করেন, সেখানে উপস্থিত কর্মকর্তারা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন—কেউ বলছেন সার্ভারের সমস্যা, কেউ বলছেন নতুন মিটার নিতে হবে। একপর্যায়ে নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা কার্যালয় ছেড়ে চলে যান, ফলে উত্তেজনা আরও বেড়ে যায়।একজন প্রবাসী বৃদ্ধা বলেন, “টাকা দিয়েও কেন বিদ্যুৎ পাচ্ছি না? এমন দুর্ব্যবহার কেন করা হচ্ছে আমাদের সঙ্গে?”
অন্য গ্রাহকরা জানান, শিশুরা, অসুস্থ ব্যক্তি ও পরীক্ষার্থীরা চরম কষ্টে আছেন। তারা দ্রুত সমাধানের দাবি জানান।বিকেল সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন কিছুটা স্বস্তি ফিরে আসে এলাকাবাসীর মধ্যে।

নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে বিভাগীয় বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি বলেন, “সার্ভারে সমস্যার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। আজকের (সোমবার) মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ

সিলেটে যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘিরে চলছে তুমুল সমালোচনা

সিলেটে যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘিরে চলছে তুমুল সমালোচনা

সিলেটে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল চালু হচ্ছে, জানালেন ডিসি সারোয়ার

সিলেটে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল চালু হচ্ছে, জানালেন ডিসি সারোয়ার

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন