লিড নিউজ

নদী পরিদর্শনে মৎস্য উপদেষ্টা: অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

নদী পরিদর্শনে মৎস্য উপদেষ্টা: অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঢালা এলাকায় নদী পরিদর্শনকালে অবৈধ জাল দিয়ে মাছ আহরণের ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাছ আহরণের দায়ে পাঁচজন জেলেকে আটক করে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পাঁচজন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত)-এর ধারা ৫ (১) অনুযায়ী পাঁচ মাসের (১৫০ দিন) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সরকার দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। অবৈধ জাল ব্যবহার ও প্রজনন মৌসুমে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন এবং মৎস্যসম্পদ রক্ষায় সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক

সিলেটে ২৬ জনের পরীক্ষা, ৪ জনের করোনা শনাক্ত

সিলেটে ২৬ জনের পরীক্ষা, ৪ জনের করোনা শনাক্ত

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

সিলেটের পুলিশ হবে লন্ডন পুলিশের মতো: আশাবাদী এসএমপি কমিশনার

সিলেটের পুলিশ হবে লন্ডন পুলিশের মতো: আশাবাদী এসএমপি কমিশনার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন