সর্বশেষ

৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনের নামে নতুন গেজেট

Icon

Newsdesk

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৬:৫২ পিএম

৪৩তম বিসিএসে বাদ পড়া  ১৬২ জনের নামে নতুন গেজেট

৪৩তম বিসিএসে বাদ পড়া  ১৬২ জনের নামে নতুন গেজেট

৪৩তম বিসিএসে দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন প্রার্থীর মধ্যে ১৬২ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে।জানা যায়, ২০২০ সালে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ভেরিফিকেশন শেষে গত বছরের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে, এর মধ্যে পিএসসির সুপারিশপ্রাপ্ত ৯৯ জন বাদ পড়েন।এরপর ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশ করা ২ হাজার ১৬৩ প্রার্থীর থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বশেষ থেকে আরো

দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ হজযাত্রী

দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ হজযাত্রী

প্রাইভেট কারের সাথে সরকারি কর্মকর্তার গাড়ির সংঘর্ষ

প্রাইভেট কারের সাথে সরকারি কর্মকর্তার গাড়ির সংঘর্ষ

৫০০ বছরের বিভাজন ভুলে একসঙ্গে প্রার্থনায় রাজা চার্লস ও পোপ লিও

৫০০ বছরের বিভাজন ভুলে একসঙ্গে প্রার্থনায় রাজা চার্লস ও পোপ লিও

ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ থেকে

ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ থেকে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন